২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ আগস্ট ২০২২ www.24ghonta.news৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৩ মুহাররম ১৪৪৪ হিজরি

রোববার সীতাকুণ্ডে হযরত বার আউলিয়া (রঃ)’ র বার্ষিক ওরশ শরীফ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২ । ৪:৩৯ বিকাল

সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ী ইউনিয়নের হযরত পীর বার আউলিয়া (রহঃ) ও হযরত সৈয়দ আব্দুর রশীদ আল – মাদানী (রহঃ) প্রকাশ সৈয়দ জিম্ম রশীদ ফকির ‘ র বার্ষিক ওরশ শরীফ (২১ আগষ্ট) ২২ মহররম রবিবার দরগাহ শরীফে অনুষ্টিত হবে। ওরশ উপলক্ষে দরগাহ শরীফ ওয়াকফ এষ্ট্রেট কর্তৃপক্ষ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কর্মসুচির মধ্যে রয়েছে বাদে ফজর গরু জবাই, বাদে যোহর খতমে কোরআন, বাদে মাগরিব হযরত পীর বার আউলিয়া (রহঃ) ‘ র জীবনি আলোচনা, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও বাদে এশা তবারুক বিতরন।

এতে জাতি ধর্ম – বর্ণ নির্বিশেষে সকলে শরীক হয়ে অশেষ ফয়েজ ও দোজাহানের সওয়াব হাসিল করার জন্য হযরত পীর বার আউলিয়া (রঃ) দরগাহ শরীফ ওয়াকফ এষ্ট্রেটের আম- মোক্তার মোতওয়াল্লী আলহাজ এস,এম, মকছুদুল আলম ও দরগাহ শরীফের প্রধান খাদেম সৈয়দ মোহাম্মদ আলী আকবর রজভী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন