২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ আগস্ট ২০২২ www.24ghonta.news৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৩ মুহাররম ১৪৪৪ হিজরি

সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদরাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২ । ৭:৩১ রাত

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় একাধিকবার জেডিসি ও দাখিল পরীক্ষায় শতভাগ পাশ করায় সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদরাসা জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা (মাদরাসা) পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে  নির্বাচিত হয়েছে।

উপজেলার সকল কলেজ, স্কুল, মাদরাসার বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লোহাগাড়া উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির প্রতিবেদনে মনোনীত হয় স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহ আনুষ্ঠানিক ভাবে মাদরাসা সুপার মাওলানা নাজির হোসাইনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

মাদরাসা সুপার মাওলানা নাজির হোসাইন জানান, আমরা সবসময় চেষ্টা করেছি শিক্ষার মান উন্নয়নের। যুগের সাথে তালমিলিয়ে আমরা শিক্ষার্থীদেরকে সঠিক পাঠদান দিয়ে আসছি।

তারই ধারাবাহিকতায় এই সাফল্য পেয়েছি। এই সাফল্যের পেছনে যারা শ্রম দিয়েছেন সকলকে মাদরাসার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন