২৪ ঘন্টা নিউজ
রবিবার ২১ আগস্ট ২০২২ www.24ghonta.news৬ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৪ মুহাররম ১৪৪৪ হিজরি

লোহাগাড়ায় দুই সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২১ আগস্ট, ২০২২ । ৭:৩৫ রাত

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই সংবাদকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার (১৭ আগস্ট) জনৈক জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী জাহাঙ্গীর আলম উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকার মোস্তাফিজুর রহমানের পুত্র।

জানা গেছে, গত ২৯ জুলাই লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গার জাহাঙ্গীর আলম ও আমিরাবাদের কলিমুল্লাহ নামে দুই ব্যক্তি ম্যাজিস্ট্রেটের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি করেন।

এসময় দৈনিক ভোরের কাগজ লোহাগাড়া প্রতিনিধি এরশাদ হোসাইন ও অনলাইন পোর্টাল মহানগর নিউজের লোহাগাড়া প্রতিনিধি আলাউদ্দিন তার প্রতিবাদ করেন। স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা আর চাঁদাবাজি করবেন না বলে মুচলেকা ও টাকা ফেরত দেন।

এ ঘটনার ভিডিও স্থানীয়রা ও সাংবাদিকরা ফেসবুক পোস্ট করেন। এতে জাহাঙ্গীর আলমের মানহানি হয়েছে বলে উল্লেখ করেন মামলার অভিযোগে।

এদিকে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়ারানি ও যড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ জানিয়েছেন লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকরা।

এ বিষয়ে ভুক্তভোগী আলাউদ্দিন ও এরশাদ হোসাইন বলেন, তারা দু’জন একটি দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে। লোকজন তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে আমাদের খবর দিলে সেখানে যাই।

সেখানে আরও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা তাদের ভিডিও ধারণ করে ও বিভিন্ন পত্রিকায় নিউজ করে।শুধু শুধু উদ্দেশ্য-প্রণোদিত হয়ে আমাদের দুজনের বিরুদ্ধে মামলা করেছে।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন