২৪ ঘন্টা নিউজ
রবিবার ২১ আগস্ট ২০২২ www.24ghonta.news৬ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৪ মুহাররম ১৪৪৪ হিজরি

আনঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়ার আহবায়ক কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২১ আগস্ট, ২০২২ । ৭:৪৯ রাত

বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শাহ মাবুদিয়া দরবার শরীফের আধ‍্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়ার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

২০ আগস্ট (শনিবার) পীরে ত্বরীক্বত আল্লামা অধ‍্যক্ষ‍ মুফতি মো.আবদুর রহীম আলকাদেরীর সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা মাহবুুবুল আলম কাদেরীকে আহবায়ক, সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরীকে সচিব ও মাওলানা মনজুর হোসাইনকে কোষাধ‍্যক্ষ করে ১৩সদস‍্য বিশিষ্ট এ আহবায়ক গঠন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন শাহজাদা আল্লামা আলহাজ্ব মো. আব্দুল করিম আলকাদেরী। সভায় মাওলানা মাহবুবুল আলম আলকাদেরীর সঞ্চালনায় বক্তব‍্য রাখেন আল্লামা ফরিদ উদ্দিন আলকাদেরী,মাওলানা আবদুল কুদ্দুস আলকাদেরী

, মাওলানা মুস্তাক আহমদ কুতুবী, মাওলানা আব্দুল নবী আলকাদেরী, মাওলানা নুরুল ইসলাম রহিমী, মাওলানা আব্দুল হামীদ কালুবী, মাওলানা আব্দুল জব্বার কাদেরী, মাওলানা মনছুর আলম রহিমী, মাওলানা মনজুর হোসাইন,

মাওলানা শামসুল হুদা রহিমী, মাওলানা ইমাম উদ্দীন, মাওলানা শরাফত ও মাওলানা রুহুল আমীন রহিমী। বক্তারা আঞ্জুমানের কার্যক্রম আরো জোরদার ও গতিশীল করে রাষ্ট্রের কল‍্যাণে অবদান রাখার প্রত‍্যয় ব‍্যক্ত করেন।

এছাড়া আগামী ২৩ সফর ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব‍্য খলিফায়ে আজম ইমাম শেরে বাংলা (র.) শাহ সূফী আল্লামা আবদুল মাবুদ আলকাদেরী (রহ.) এর ৩৬তম বার্ষিক ওরশ শরীফকে সফল সুন্দর ও স্বার্থক করার প্রস্তুতি নেওয়া হয়।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন