২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১২ রবিউস সানি ১৪৪১ হিজরি

বায়ু দূষনের অভিযোগে সীতাকুণ্ডের সীমা স্টিলকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ । ৯:৩৮ রাত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : বায়ু দূষনের অভিযোগে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ বানুর বাজার এলাকার সীমা স্টিল মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে বায়ু দুষনের মাধ্যমে পরিবেশের ক্ষতি করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সীতাকুণ্ডের ভাটিয়ারীতে রড তৈরী কারখানা সীমা স্টীল মিলস বায়ু দুষন করছে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্টানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই জানিয়েছেন এ কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন