মিরসরাইয়ের সামাজিক ও শিক্ষা মূলক সংগঠন ইউসামের উদ্যোগে ‘চলো নবীন স্বপ্ন ছুঁই’ স্লোগানে এইচএসসি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বিষয়ক দিক-নির্দেশনা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মীরসরাই কলেজের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সংগঠনের সভাপতি জাছেম বিন মহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন অধ্যক্ষ নুরুল আবছার।
এসময় বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা পরবর্তী করণীয় এবং স্বপ্ন ছোঁয়ার অনুভূতি ব্যক্ত করে বক্তব্য প্রধান করেন- ইউসামের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুস সালেহীন রায়হান, শরিফুল হাসান তুহিন,
দপ্তর সম্পাদক মুস্তায়িন বিল্লাহ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আরাফাত হাসান, কার্যকরী সদস্য আবদুল্লাহ আল মুরাদ, সদস্য শাহাদাত শাকিলসহ সদ্য ঢাবি ও চবিতে চান্সপ্রাপ্ত আবরার ফয়সাল এবং ফয়সাল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে মীরসরাই কলেজের সহকারী অধ্যক্ষ নাসির, প্রভাষক সাইদুল, প্রভাষক বীণা সহ অন্যান্য অধ্যাপক ও প্রভাষকরা উপস্থিত ছিলেন।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২ । ৪:১৩ বিকাল