২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ আগস্ট ২০২২ www.24ghonta.news৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৫ মুহাররম ১৪৪৪ হিজরি

শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২ । ৪:৪৫ বিকাল

স্কুল ও কলেজসহ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন করার কথা ঘোষণা করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে শিগগিরই পৃথক প্রজ্ঞাপন জারি করবে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সচিব আরও বলেন, আগামী বুধবার থেকে সরকারি ও সব স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এটা শুধু আমাদের দেশের একক সমস্যা নয়। গোটা বিশ্বে এখন সংকট চলছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন