২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ আগস্ট ২০২২ www.24ghonta.news৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৫ মুহাররম ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডের সামাজিক সংগঠন স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটি’র দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২ । ৫:০৩ সন্ধ্যা

সীতাকুণ্ডের সামাজিক সংগঠন স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটি’র দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার সোনাইছড়িতে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের প্রথম অধিবেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু।

স্বাগত বক্তব্য রাখেন মোঃ তারেকুর রহমান। মোঃ সোহেল এর সভাপতিত্বে ও মিনহাজুল আবেদীন জুনায়েদ এর পরিচালনায় এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা, সমাজকর্মী ও কবি কাজী শেলী, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কামাল উদ্দিন চৌধুরী, গরীবের বন্ধু ফাউন্ডেশনের আবু তাহের, লিও আরাফাত রহমানসহ বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। দ্বিতীয় অধিবেশন দ্বিবার্ষিক কাউন্সিলে নতুন কমিটির গঠন করা হয়। এতে মোঃ আব্দুর রহিমকে সভাপতি ও হাসান পারভেজকে সাধারণ সম্পাদক করে নতুন ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, মোঃ মিনহাজুল আবেদীন জুনায়েদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সহ- সাধারণ সম্পাদক
মোঃ তারিকুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, অর্থ সম্পাদক মোঃ রাসেল, সহ- অর্থ সম্পাদক মোঃ আইয়ুব আলী, দপ্তর সম্পাদক মোঃ হোসেন, প্রচার সম্পাদক সেলিনা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক আরিবা আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ইমন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন