২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ আগস্ট ২০২২ www.24ghonta.news৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৫ মুহাররম ১৪৪৪ হিজরি

দেশে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১৭৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২ । ৫:২৫ সন্ধ্যা

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৭৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ সোমবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৬ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭১৩ জন পুরুষ এবং ১০ হাজার ৬০৩ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ দশ হাজার ১৪৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ২১ জন। এ সময়ে সারা দেশে ৮৮১টি ল্যাবরেটরিতে পাঁচ হাজার ৬৪৭টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৬৫৬টি। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে তিন দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন