২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৩ আগস্ট ২০২২ www.24ghonta.news৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৬ মুহাররম ১৪৪৪ হিজরি

ফ্লপ ‘লাল সিং চাড্ডা’, দেশ ছাড়ছেন আমির খান!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ । ৩:১৫ বিকাল

প্রত্যাবর্তন এমন হবে স্বপ্নেও কি ভেবেছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলিউড সুপারস্টার আমির খান? ভাবলে তো আর ‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে নেটফ্লিক্সকে শর্ত দিতেন না, ছয় মাস পর সিনেমাটি চলতে নেটফ্লিক্সকে গুণতে হবে ১৫০ কোটি রুপি।

১১ আগস্ট মুক্তির পর বক্স অফিসে চরমভাবে ব্যর্থ সিনেমাটি নিয়ে এখন আর কোনও আগ্রহ নেই, আমির খানকে জানিয়ে দিয়েছে নেটফ্লিক্স। শীর্ষ ওটিটি প্ল্যাটফর্মগুলোও আগ্রহী নয় ‘লাল সিং চাড্ডা’ কিনতে; খবর বলিউড হাঙ্গামার।

নতুন খবর হচ্ছে, ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ হওয়ার পর হতাশ হয়ে পড়েছেন আমির খান। এক পোর্টালের বরাতে ফিল্মফেয়ার, টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক গণমাধ্যমের খবর, আমির খান দুই মাসের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এই ছুটির পর তিনি তাঁর পরবর্তী নির্মাণে ফিরবেন।

অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’য় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ও কারিনা কাপুর। কারিনা কাপুর খান এ সিনেমায় মনপ্রীত কৌর চাড্ডার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছে দক্ষিণি তারকা নাগা চৈতন্যের। বালারাজুর ভূমিকায় দেখা গেছে তাঁকে। লালের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন