২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৩ আগস্ট ২০২২ www.24ghonta.news৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৬ মুহাররম ১৪৪৪ হিজরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে জঙ্গল সলিমপুর ও আলীনগরবাসীদের অবরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ । ৪:০১ বিকাল

সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ও আলীনগরের অবৈধ বসতিতে বিদ্যুৎ- পানির লাইন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েক হাজার বাসিন্দা। এ সময় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ১১ টা থেকে তারা মহাসড়কে অবরোধ শুরু করে। অবরোধের ফলে মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

তাদের দাবি— পানি-বিদ্যুতের সংযোগ দিতে হবে এবং উচ্ছেদের আগে পুনর্বাসন করতে হবে।সরকারি মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে সরকারি পাহাড় দখল করে গড়ে তোলা অবৈধ বসতি ও স্থাপনা মঙ্গলবার থেকে উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন।

অভিযানে পানির লাইন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে প্রথম দিনেই উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসন যাদের অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত করেছে তারা উচ্ছেদে বাধা দেয়ার পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন।

অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম, সহকারী পুলিশ কমিশনার (সীতাকুণ্ড সার্কেল), মডেল থানার ওসি আবুল কালাম আজাদ উপস্থিত হন।

এছাড়া বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীও উপস্থিত হন। এ নিউজ লিখা পর্যন্ত ( বিকাল পৌনে ৪টা) অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যাযনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন