২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৩ আগস্ট ২০২২ www.24ghonta.news৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৬ মুহাররম ১৪৪৪ হিজরি

বাংলাদেশ আরও ১ কোটি ফাইজার টিকা পেল যুক্তরাষ্ট্র থেকে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ । ৪:০৬ বিকাল

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও এক কোটি ডোজ ফাইজারের করোনা টিকা অনুদান দিয়েছে।

মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে— যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার আরও এক কোটি ডোজ অনুদান দিয়েছে, যাতে বাংলাদেশ কিশোর ও প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকাদান কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যেতে পারে।
এতে আরও বলা হয়, নতুন এই এক কোটি টিকাসহ বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সাড়ে ৮ কোটি ডোজেরও বেশি করোনা টিকা অনুদান দিয়েছে। এ ছাড়া ৫১ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবাদানকারী ও অন্যান্য কর্মীর প্রশিক্ষণ, ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও ৮ হাজার টিকা বহন বাক্স অনুদান এবং প্রত্যন্ত অঞ্চলে ৫ কোটি ৭০ লাখ ডোজ টিকা পরিবহণে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন