২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৩ আগস্ট ২০২২ www.24ghonta.news৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৬ মুহাররম ১৪৪৪ হিজরি

‘২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে কোনো ক্ষতি হবে না’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ । ৬:০০ সন্ধ্যা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। বরং তারা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীপু মনি আরও বলেন, ‘‘এখন বৈশ্বিক বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে। এই সময়ে আমরা যেন সাশ্রয় করতে পারি। এ কারণেই এখন থেকে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে আমাদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে। পাঁচ দিনেই আমাদের যে পরিকল্পনা রয়েছে, সে অনুযায়ী আমরা ক্লাস করাবো। এ কারণে আমরা মনে করি না যে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে।’’

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, বশেমুরবিপ্রবির উপাচার্য এ কে এম মাহাবুব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজাম্মেল হক টুটুল প্রমুখ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন