অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ । ৭:০৮ রাত
দীর্ঘ সাড়ে ৫ ঘন্টা পর মহাসড়ক থেকে সরে গেছে জঙ্গল সলিমপুর ও আলীনগরে অবৈধভাবে বসবাসকারীরা। সকাল সাড়ে ১১ টার সময় সীতাকুণ্ড উপজেলার ১০নং ছলিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড় আলীনগরে অভিযানে বসতঘর ও দোকান উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগ-পানি বিচ্ছিন্ন করার প্রতিবাদে ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সকাল সাড়ে ১১টা থেকে ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়ক আটকে বিক্ষোভ করে তারা। এসময় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
তাদের দাবি পানি-বিদ্যুতের সংযোগ দিতে হবে এবং উচ্ছেদের আগে পুনর্বাসন করতে হবে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ফৌজদারহাট থেকে বায়েজিদ লিংক সড়কে অবস্থান নেয় তারা।

পরবর্তীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড ও ফৌজদারহাট-বন্দর সড়কে অবরোধ করে রাখা হয়। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ ও আইনশৃখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল। এই দিকে মহাসড়ক অবরোধে ঢাকা-চট্টগ্রাম দীর্ঘ ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। অবরোধ চলাকালে আলীনগর,জঙ্গল সলিমপুর বাসিন্দাদের সাথে দফায দফায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৫টার পর পুলিশ ব্যাপক লাটিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে অবরোধকারীরা আলীনগরে পালিয়ে যায।
এর আগে গ্রামবাসীর সাথে ব্যাপক পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর গ্রামবাসী পুলিশ মিলে ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যায়। বিকাল সাড়ে ৫টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
জে-আর
