২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৩ আগস্ট ২০২২ www.24ghonta.news৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৬ মুহাররম ১৪৪৪ হিজরি

আনোয়ারায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ । ৭:৩২ রাত

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ ইউনুস (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেন। আজ ২৩ আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলার বলতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ ইউনুসওই এলাকার ইলিয়াসের ছেলে। আনোয়ারা থানার সাব ইন্সপেক্টর কায়েমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মোহাম্মদ ইলিয়াসের আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় নিহতের ভাই ইউসুফ হোসেন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামে ইউনুসের আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন