২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৩ আগস্ট ২০২২ www.24ghonta.news৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৬ মুহাররম ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে সিআর পরোয়ানাভুক্ত ছয় আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ । ৭:৪৬ রাত

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় সি আর পরোয়ানাভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ আগস্ট (সোমবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ ২৩ আগস্ট (মঙ্গলবার) সকালে আসামিদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো-উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা এলাকার নুরন্নবীর পুত্র নুর উদ্দিন ও মহি উদ্দিন এবং তাদের স্ত্রী খালেদা আক্তার ও জিকরের জাহান।

অন্য দুই আসামি হলেন একই ইউনিয়নের হাদিনগর এলাকার হাসেমের পুত্র জয়নাল আবেদীন এবং গোভনীয়া এলাকার মৃত নুর ইসলামের পুত্র শাহআলম।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সি আর পরোয়ানাভুক্ত ছয় জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের মঙ্গলবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন