২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৪ আগস্ট ২০২২ www.24ghonta.news৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৭ মুহাররম ১৪৪৪ হিজরি

মামলা স্থগিত চেয়ে ড. মুহাম্মদ ইউনূসের আপিল বিভাগে আবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ আগস্ট, ২০২২ । ১২:৩১ দুপুর

শ্রম আইন লঙ্ঘনের মামলা স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনুসের পক্ষে তাঁর আইনজীবী সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। আজ বুধবার এ আবেদনের ওপর চেম্বার আদালতে শুনানির কথা রয়েছে।

গত ১৭ আগস্ট মামলা বাতিল চেয়ে ড. ইউনুসের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এ কারণে তাঁর বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা ছিল না।

এর আগে গত ১৩ জুন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম নিম্ন আদালতে দুই মাস স্থগিত থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা কেন বাতিল হবে না, এই মর্মে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়। আপিল বিভাগের আদেশে রুল শুনানি শেষে আজ খারিজ করে দিলেন।

গত বছরের ১২ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন