২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৪ আগস্ট ২০২২ www.24ghonta.news৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৭ মুহাররম ১৪৪৪ হিজরি

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ আগস্ট, ২০২২ । ১:৫০ দুপুর

বিদ্যুৎ ব্যবহারে দেশবাসীকে আরও সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, ‘বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিপর্যায়ে উদ্যোগ নিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা অনেকখানি জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করবে।’

প্রতিমন্ত্রী গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান।

পোস্টে নসরুল হামিদ বিপু লেখেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি ব্যক্তিপর্যায়েও আমরা যদি অভ্যাসে ছোটখাটো কিছু পরিবর্তন আনি, বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহার করি, খেয়াল করে লাইট-ফ্যানগুলো বন্ধ করি, ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি না চালাই, দিনের আলো বেশি ব্যবহার করি, তাহলে সবার এ ছোট ছোট কন্ট্রিবিউশন মিলে দেশের অনেকখানি জ্বালানি সাশ্রয় করবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এলইডি লাইটসহ বিদ্যুৎ সরঞ্জাম ব্যবহার করা উচিত। একান্ত প্রয়োজন ছাড়া এসি বন্ধ রাখা, তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর ওপরে না রাখা। বিদ্যুৎ সাশ্রয়ী ইনভারটারযুক্ত এসি ও ফ্রিজ ব্যবহার করা। কাজ ছাড়া অফিসের কম্পিউটার ও ল্যাপটপ পাওয়ার সেভিং মুডে রাখা, রুম থেকে বের হওয়ার আগে ফ্যান, লাইট বন্ধ করা, আলোর উজ্বলতা বাড়াতে দেয়ালে উপযুক্ত রঙ ব্যবহার করা, দিনের আলোকে সর্বোচ্চ ব্যবহার করা, নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো। এসব অবলম্বন করলে বিদ্যুৎ সাশ্রয় হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন