২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৪ আগস্ট ২০২২ www.24ghonta.news৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৭ মুহাররম ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ আগস্ট, ২০২২ । ২:০৫ দুপুর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ৫.৭৮ শতাংশ। তবে এই সময়ে এই করোনাভাইরাসে কারও মৃত্যুও হয়নি।

আজ ২৪ আগস্ট, বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১১টি ল্যাবে ১৭৩টি নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৮ জন নগরীর বাসিন্দা বাকি ২ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭১২ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৮২৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন