২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৪ আগস্ট ২০২২ www.24ghonta.news৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৭ মুহাররম ১৪৪৪ হিজরি

রাঙ্গামাটিতে জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি, নিহত ৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ আগস্ট, ২০২২ । ৩:৩২ বিকাল

রাঙ্গামাটিতে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অপর তিন জন। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

স্থানীয় ও নিরাপত্তা বাহিনী জানায়, গতকাল মঙ্গলবার রাত ১০টার পর থেকে নানিয়ারচর ও লংগদুর মাঝামাঝি কাট্টলী এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ গ্রুপের সদস্যদের মাঝে গোলাগুলি শুরু হয়। প্রায় চার ঘণ্টার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান ছয় জন এবং আহত হন আরও তিন জন।

এলাকাবাসী জানায়, আধিপত্য ও চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে এই সংঘর্ষ ঘটে। নিহতরা প্রসীত গ্রুপের ইউপিডিএফ সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন