২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৪ আগস্ট ২০২২ www.24ghonta.news৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৭ মুহাররম ১৪৪৪ হিজরি

টাইসনের ঘুষিতে মাইগ্রেনের ব্যথায় ভোগেন বিজয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ আগস্ট, ২০২২ । ৭:০৩ রাত

বিজয় দেবেরাকোন্ডা। এই নাম এখন দক্ষিণের সিনেমা যারা দেখেন তাদের কাছে বেশ পরিচিত। এবার এই তারকা শুধু দক্ষিণে নয়, তার অভিনয়ের ক্যারিশমা দেখাতে বলিউডে আসছেন। খুব শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে ‘লাইগার’ সিনেমা

‘লাইগার’ সিনেমায় তার বিপরীতে আছেন অনন্যা পান্ডে। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে। এ সিনেমায় বিজয়কে দেখা যাবে বক্সারের ভূমিকায়। শুটিংয়ের আগে বক্সার মাইক টাইসনের সঙ্গে রিহার্সেলও করেছেন এই নায়ক। রিহার্সেল করতে গিয়ে মাইকের ঘুষি খেয়েছিলেন বিজয়। সিনেমার প্রচারণার এক অনুষ্ঠানে গিয়ে বিজয় জানান এসব খবর।

সে সময় বিজয় বলেন, ‘মাইকের হাত-পা, ঘাড় দেখে চিন্তিত হয়ে পড়েছিলাম। রিহার্সেলের সময় মাইক ভুল করে ঘুষি মেরেছিল আমাকে। এরপর সারা দিন মাইগ্রেনের ব্যথায় কেটেছে। ঘুষি খেয়ে পড়ে যাইনি, তবে শরীর পড়ে যেতে চাচ্ছিল।’ খবর ইন্ডিয়া এক্সপ্রেস।

শেষ সময়ের প্রচারণার ব্যস্ত সময় পার করছেন বিজয় ও অনন্যা। এক রাজ্য থেকে অন্য রাজ্যে চষে বেড়াচ্ছেন। হিন্দি ভাষার পাশাপাশি তেলুগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। আগামী ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন