২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৬ আগস্ট ২০২২ www.24ghonta.news১১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৯ মুহাররম ১৪৪৪ হিজরি

কোতোয়ালীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ । ৪:০৩ বিকাল

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলায় জয় দেব (২৩) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা মনোহরখালী লোকনাথ মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জয় দেব নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মাদকের দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন