২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৭ আগস্ট ২০২২ www.24ghonta.news১২ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৩০ মুহাররম ১৪৪৪ হিজরি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চা বাগান মালিকরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ । ৫:২১ সন্ধ্যা

শ্রমিকদের মজুরি নির্ধারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠকে বসেছেন চা বাগানের মালিকরা।

শনিবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় শুরু হওয়া বৈঠকে ১৩ টি চা বাগানের মালিক অংশ নিয়েছেন।

মজুরি বাড়ানোর দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলনে থাকা চা শ্রমিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বৈঠকের ফলাফল জানতে।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন দেশের ১৬৭টি চা বাগানের সোয়া লাখের বেশি শ্রমিক। ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন তারা।

২০ আগস্ট ১৪৫ টাকা দৈনিক মজুরির প্রতিশ্রুতিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা অন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও তা মানেননি শ্রমিকরা। তারা কর্মবিরতি অব্যাহত রাখেন।

এর মধ্যে বৃহস্পতিবার জানানো হয়, শনিবার বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী বাগান মালিকদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন।

এই বৈঠক নিয়ে চা বাগানের শ্রমিকদের মধ্যে শুক্রবার দিনভর আলোচনা হয়। বৈঠক থেকে কী ফলাফল বা ঘোষণা আসে সেদিকে অনেকেরই নজর রয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন