২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ আগস্ট ২০২২ www.24ghonta.news১৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১ সফর ১৪৪৪ হিজরি

চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২ । ১২:০৫ রাত

চা-বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। চা শ্রমিকদের চলমান ধর্মঘট নিয়ে শনিবার বিকালে গণভবনে বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাগান মালিকদের ১৯ জন প্রতিনিধি।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, চা বাগান মালিকদের বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ছাড়া আরও বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে টানা ১৯ দিন ধরে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলার ২৪১টি চা বাগানের শ্রমিকরা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন