২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ আগস্ট ২০২২ www.24ghonta.news১৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১ সফর ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২ । ১১:৪৪ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১ দশমিক ৯৬ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭২৬ জনে।

অন্যদিকে নতুন করে কারও মৃত্যু না হওয়ায় চট্টগ্রামে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন।

আজ ২৮ আগস্ট, রবিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮টি ল্যাব ও এন্টিজেন টেস্টে ১০২ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের ২ জনই নগরীর।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হওয়াদের মধ্যে ৯৩ হাজার ৮৩৫ জনই শহরের বাসিন্দা। বাকি ৩৪ হাজার ৮৯১ জন বিভিন্ন উপজেলার। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃতদের ৭৩৭ জন নগরীর এবং বাকি ৬৩০ জন বিভিন্ন উপজেলার।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আর বাণিজ্যিক নগরী চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন