২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৬ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১৩ রবিউস সানি ১৪৪১ হিজরি

ভিপি নুরের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ । ৪:১৩ বিকাল

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানির মামলা করার আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়টির সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের ভিপি মুজাহিদ কামাল উদ্দিন।

মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে মামলার আবেদন করলে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানির পর পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলা ও পরে আদেশ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এ কে এম এনামুল হক রুপম। মামলায় বলা হয়, ভিপি নুরুল হক তার পদটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক তদবির বাণিজ্য ও অর্থ লেনদেনে জড়িয়ে পড়েন। গত ৫ ডিসেম্বর দৈনিক পত্রিকার মাধ্যমে তা জানতে পারি। নুরের এসব কর্মকাণ্ড ঢাবির ইতিহাস ও সুনামকে নষ্ট করেছে। তিনি ভিপির পদটিকে কলঙ্কিত করেছেন।

সম্প্রতি ডাকসুর ভিপি নুরের ফোনালাপ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। সেখানে দেখা যায়, নুর ভিপি পদের প্রভাব খাটিয়ে ১৩ কোটি টাকা গ্রহণ করেছেন। যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) বাদীসহ নির্বাচিত সবার মানহানি ঘটিয়েছেন।

এদিকে ফোনালাপের বিষয়ে ভিপি নুর দাবি করেন, ওই সংবাদমাধ্যমগুলোয় প্রচারিত ফোনালাপ তার কয়েকটি ফোনালাপের মিশ্রন। যা উদ্দেশ্যমূলকভাবে একটি মহল করেছে। প্রকৃতপক্ষে ফোনালাপটি ছিল তার এক খালার কাজের ব্যাংক গ্যারান্টি করিয়ে দেয়া নিয়ে। সেখানে কোনো প্রভাব বা দুর্নীতির বিষয় নেই।

এর আগে একই ঘটনা নিয়ে গত ৬ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে নুরের পদত্যাগ দাবি করেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীসহ ২৩ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন