২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ আগস্ট ২০২২ www.24ghonta.news১৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১ সফর ১৪৪৪ হিজরি

শাহরুখের থেকে ক্যারিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন বিজয় সেতুপতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২ । ৬:০১ সন্ধ্যা

বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় খলনায়ক হচ্ছেন তামিল সুপারস্টার বিজয় সেতুপতি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এই গুঞ্জন এখন শতভাগ সত্য।

বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলার বিশেষ প্রতিবেদন, এই সিনেমার জন্য তামিল সুপারস্টার বিজয় সেতুপতি যে পারিশ্রমিক নিচ্ছেন সেটা আর ক্যারিয়ারের সর্বোচ্চ। রুপির অংকে সেটা ২১ কোটি।

বিজয় সেতুপতির এক ঘনিষ্ঠ সূত্রে সেই প্রতিবেদনে বলা হয়েছে, ‘জওয়ান’ সিনেমার জন্য বিজয় ১৫ কোটি পারিশ্রমিক বাড়িয়ে ২১ কোটি রুপি করেছেন। সূত্রটি আরও বলছে, ‘জওয়ান’ সিনেমায় বিজয় সেতুপতির ভয়ঙ্কর উপস্থিতি থাকবে। চরিত্রটি এমন শক্তিশালী যে বিজয় দুটি সিনেমা ছেড়েছেন।

তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় ‘জওয়ান’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৩ সালের ২ জুন। শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাটলির সিনেমাটি হবে অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার।

গণমাধ্যমের খবর, দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা এই সিনেমায় শাখরুখের বিপরীতে অভিনয় করছেন। সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার। মোট ১৮০ দিনের শুটের পরিকল্পনা আছে সিনেমা সংশ্লিষ্টদের। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন