২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ আগস্ট ২০২২ www.24ghonta.news১৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১ সফর ১৪৪৪ হিজরি

দেশে করোনায় আরও ২১৭ জন শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২ । ৬:০৫ সন্ধ্যা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ২১৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৩১৭ জনে। এছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৫৩৬ জন।

এ ছাড়া, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৯৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন