২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৯ আগস্ট ২০২২ www.24ghonta.news১৪ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২ সফর ১৪৪৪ হিজরি

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ আগস্ট, ২০২২ । ৪:২৬ বিকাল

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মায়েশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৮ আগস্ট (রোববার) সাড়ে ৪টার দিকে উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মায়েশা বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ফুলতল এলাকার মাহাদারো বাড়ীর মো.আকতারের মেয়ে।

মায়েশার মামা রাশেদ জানান, বিকেলে খেলার সময় মায়েশা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মায়েশা মায়ের সাথে দুইদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ওহি উদ্দিন বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের সময় মায়েশা নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এসময় শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন