২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৯ আগস্ট ২০২২ www.24ghonta.news১৪ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২ সফর ১৪৪৪ হিজরি

বহদ্দারহাট মোড় থেকে অস্ত্র-গুলিসহ বুইস্যা গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ আগস্ট, ২০২২ । ৪:৩৩ বিকাল

দেশিয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাও থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম শহিদুল ইসলাম প্রঃ বুইস্যা (২৫)।

আজ ২৯ আগস্ট, সোমবার সকালে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক,২ টি খয়েরী রংয়ের কার্তুজ, একটি টিপ ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতার বুইস্যা ভোলা জেলার দৌলতখান থানার চরপাদ স্কুল এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে সে পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর এলাকার একটি ভাড়া বাসায় থাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোরে বহদ্দারহাট মোড় থেকে শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যাকে  গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দেশিয় অস্ত্রগুলি উদ্ধার করা হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন