২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩০ আগস্ট ২০২২ www.24ghonta.news১৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৩ সফর ১৪৪৪ হিজরি

বোয়ালখালীতে সড়কের মাঝের প্রাচীরটি গুড়িয়ে দিলেন ইউএনও

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ । ২:৫৯ দুপুর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়ার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কমর আলী মসজিদের সামনের সড়কে ইট তুলে নিয়ে নির্মিত পাকা প্রাচীর গুঁড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মোহাম্মদ মামুন।

৩০ আগস্ট, মঙ্গলবার সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে

স্থানীয়দের সহযোগিতায় প্রাচীরটি গুড়িয়ে দেওয়া হয়েছে জানিয়ে ইউএনও মামুন বলেন, উচ্ছেদ পূর্বক জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে

এবং এলাকাবাসীকে শান্ত থেকে দেশের প্রচলিত আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয়।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন