২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩০ আগস্ট ২০২২ www.24ghonta.news১৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৩ সফর ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডে মা সমাবেশে ইউএনও সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ । ৪:৫২ বিকাল

মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে।

সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত “মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহাদাত হোসেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নকল্পে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় মঙ্গলবার সকালে উক্ত মা সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুচ্ছোফা, সহকারী শিক্ষা অফিসার মুনা বড়ুয়া। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সমাবেশে স্কুলের মেধাবী ও গরীব ছাত্র/ছাত্রীদের মাঝে কলম, পেন্সিল, খাতা, ডাইরি, জ্যামিতি বক্সসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন