২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩০ আগস্ট ২০২২ www.24ghonta.news১৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৩ সফর ১৪৪৪ হিজরি

সাতকানিয়ায় চেক প্রতারণা মামলায় স্বেচ্ছাসেবকদল নেতা কারাগারে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ । ৬:২৫ সন্ধ্যা

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় চেক প্রতারণা মামলায় নেওয়াজ হোসাইন নিষাদ (৪০) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৯ আগস্ট) বিকেলে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।

গ্রেফতার নেওয়াজ উপজেলার সদর ইউনিয়নের করাইয়ানগর ২নং ওয়ার্ড বাহাদুর পাড়া এলাকার মৃত মো. আব্দুল আজিজের ছেলে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বলেন, আদালতের নির্দেশে চেক প্রতারণা মামলায় নেওয়াজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল লতিফ বলেন, চেক জালিয়াতি মামলায় আসামী নেওয়াজকে ৩০ আগস্ট (মঙ্গলবার) আদালতে আনা হয়েছে। তার পক্ষে তার আইনজীবী জামিন চেয়েছেন। কিন্তু মাননীয় বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন