২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩১ আগস্ট ২০২২ www.24ghonta.news১৬ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৪ সফর ১৪৪৪ হিজরি

অভিনেতা সাগর হুদা মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ । ১২:৩১ দুপুর

জনপ্রিয় টিভি অভিনেতা সাগর হুদা আর আমাদের মাঝে নেই।

বুধবার (৩১ আগস্ট) অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সাগর হুদা মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া নির্মাতা মাবরুর রশিদ বান্নাও ফেসবুকে মৃত্যুর খবরটি জানান।

সাগর হুদা হঠাৎ মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

অভিনেতা সাগর হুদা নাটকে নিয়মিত অভিনয় করতেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- বেয়াইন আই লাভ ইউ, খটকা, হারাম, ন্যাপকিন, দ্য জু, সুইপার ম্যান, শুক্রবার, আক্কেল সেলামি ইত্যাদি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন