২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩১ আগস্ট ২০২২ www.24ghonta.news১৬ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৪ সফর ১৪৪৪ হিজরি

ক্যাটরিনার বোনের সঙ্গে নতুন রসায়ন শাহরুখপুত্রের!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ । ১২:৫৬ দুপুর

বলিপাড়ার অন্দরে এবার বইছে নতুন জল্পনার হাওয়া। এই হাওয়ার মূলে রয়েছে ক্যাটরিনার বোন ইসাবেল কাইফ এবং শাহরুখপুত্র আরিয়ান খান।

পর্দায় শাহরুখ খান আর ক্যাটরিনা কাইফের রসায়ন দর্শকরা দেখেছে। তবে পর্দার বাইরে এবার সেই রসায়নই দেখাচ্ছে ইসাবেল এবং আরিয়ান।

মঙ্গলবার নতুন এই কপোত-কপোতীকে এক সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। হিন্দি ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি চৌহানের জন্মদিনে হাজির হয়েছিলেন তারা।

যদিও সেই জন্মদিনের পার্টিতে তারকাদের মেলা বসেছিল তবে তাদের থেকে একেবারে আলাদা হয়েই ধরা দিয়েছিলেন ইসাবেল আর আরিয়ান।

একসঙ্গে পার্টি করেছেন, কথা বলেছেন, ঘুরেছেন, সময় কাটিয়েছেন। আর সেই মুহূর্তের ফ্রেমবন্দি ছবিই নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে সবার মনে।

এরই মধ্যে বোন ক্যাটরিনার পথ অনুসরণ করে ইসাবেল নাম লিখিয়েছেন বলিউড ইন্ড্রাস্ট্রিতে। তার আগামী ছবি ‘সুস্বাগতম খুশামদীদ’। শাহরুখপুত্রকেও নতুন ছবিতে দেখবে বলে আশা করছে দর্শক।

তবে এই পেশাগত সমীকরণ থেকে অনেকটা বেরিয়ে তাদের সম্পর্ক বাস্তব সমীকরণেও রূপ নেবে কি না তা শুধু সময়ই বলে দিতে পারবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন