২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩১ আগস্ট ২০২২ www.24ghonta.news১৬ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৪ সফর ১৪৪৪ হিজরি

আনোয়ারায় ডিস লাইন মেরামত করতে গিয়ে যুবক আহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ । ৭:৩৭ রাত

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় কালাবিবির দীঘির মোড়ে ডিসের লাইন স্থানান্তর করতে গিয়ে শহীদ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবক শহীদের বাড়ী বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে। বিদ্যুৎস্পৃষ্টে শহীদের শরিরে পেট, হাঁটুসহ বিভিন্ন স্থানে ঝলসে যায়। দুর্ঘটনার পরপরই আহত শহীদকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনোয়ারায় ছয় লেন সড়কের চলমান কাজের সুবিধার্তে সড়ক থেকে পুরাতন বিদ্যুতের খুঁটি সরিয়ে নিচ্ছে বিদ্যুৎ বিভাগ। ফলে এসব পুরাতন খুঁটির সাথে থাকা বিভিন্ন কোম্পানীর ডিসের তারগুলো সরিয়ে নিতে কাজ করছে কোম্পানীর লোকজন।

গতকাল সন্ধ্যায় কালাবিবির দীঘির মোড়ের মক্কা হোটেলের সামনে খুঁটিতে উঠে কাজ করছিলেন ডিস কোম্পানীর কর্মচারী শহীদ। এসময় হঠাৎ বিকট শব্দে আওয়াজ হয়ে আগুন জ¦লে উঠে। মুহুর্তেই কর্মচারী শহীদ খুঁটির সাথে ঝুলতে থাকে। এসময় বিদ্যুৎও চলে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ানা আহমেদ বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ঝলসে গেছে। তবে এগুলো বেশি গভীর নয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাছান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ওয়াইফাই লাইনের কাজ করতে গিয়ে এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানা যায়।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন