২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩১ আগস্ট ২০২২ www.24ghonta.news১৬ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৪ সফর ১৪৪৪ হিজরি

পেকুয়ায় নিখোঁজের ছয় ঘণ্টা পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ । ৭:৪৬ রাত

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে নিখোঁজের ছয় ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় সে নিখোঁজ হয়। রাত নয়টার দিকে শিশুর বাবা মোহাম্মদ ইদ্রিছ পুকুর থেকে ছেলের লাশ উদ্ধার করেন।

মারা যাওয়া শিশুর নাম মো. ইসমাইল (৭)। তাদের বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায়। ইসমাইল পেকুয়া আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নুরানি শ্রেণির ছাত্র।

স্থানীয় লোকজন বলেন, মঙ্গলবার বিকেল তিনটার দিকে খেলতে গিয়ে পুকুরে পড়ে নিখোঁজ হয় ইসমাইল। এরপর থেকে আত্মীয়স্বজনেরা পুকুরে অনেক খোঁজাখুঁজি করেন। রাত নয়টার দিকে পুকুরে ইসমাইলের মরদেহ খুঁজে পান বাবা ইদ্রিছ।

ইদ্রিছ বলেন, ‘ছয় ঘণ্টা ধরে ছেলেকে পুকুরে খোঁজাখুঁজি করি। রাত নয়টায় আমার পায়ে তার মরদেহ লাগলে তলদেশ থেকে উপরে তুলি। ততক্ষণে আমার ছেলে মারা গেছে।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন