২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩১ আগস্ট ২০২২ www.24ghonta.news১৬ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৪ সফর ১৪৪৪ হিজরি

আনোয়ারায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ । ৮:০৮ রাত

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় নির্বাচনী সহিংসতায় নিহত ওঁমকার দত্ত (৩৬) হত্যার ঘটনায় মামলায় প্রধান আসামি রঘুনাথ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ আগস্ট (মঙ্গলবার) রাতে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রঘুনাথকে গতকাল ৩১ আগস্ট (বুধবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

জানা গেছে, চলতি বছরের ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রঘুনাথ সরকারের লোকজন বর্তমান মেম্বার ধনঞ্জয় বিশ্বাস ভোলার সমর্থক ওঁমকার দত্তকে পিটিয়ে হত্য করে।

পরদিন ৬ জানুয়ারি রাতে ওমকারের পিতা বাদী হয়ে রঘুনাথ সরকারসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ পূর্বে দুইজনসহ এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাছান বলেন, হত্যামামলায় আসামি রঘুনাথ দীর্ঘদিন ধরে পালিয়ে রয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন