২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৫ সফর ১৪৪৪ হিজরি

টাইগার এখন সিঙ্গেল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ । ২:০৭ দুপুর

এমন বার্তা শুনতে যেমন অনেকেরই ইচ্ছা ছিলো, ঠিক তেমনি অনেকেই হয়তোবা নয়। তবে সব পেরিয়ে টাইগার শ্রফ জানালেন, আমি সিঙ্গেল।

এর পর থেকেই এদিক সেদিকে প্রশ্নের উঁকিঝুঁকি, তবে কি, দিশা পটানি ইতি? যদিও তা নিয়ে আলোচনা অনেকদিন ধরেই। তবে নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি টাইগার-দিশার কেউই।

তবে এদিন নিজের অনেক তথ্যই ফাঁস করলেন অভিনেতা। করণ জোহরের শো-তে এসে জানিয়ে দিলেন নিজের সম্পর্কের আসল সত্য। টাইগার বলেন, “আমি সিঙ্গল, কোনও সম্পর্কেই নেই। এক জনকে ভাল লাগতো। তবে সে দিশা নয়।”

আবার ফাঁস করলেন তার ভাল লাগার মানুষের নাম। টাইগার বলেন, “আমার বহু দিন ধরেই এক জনকে ভাল লাগে। তবে তিনি দিশা নন। তিনি হলেন শ্রদ্ধা কাপুর। আমার ওকে দারুণ লাগে।”

টাইগার আরও বলেন, “স্কুলে পড়াকালীনই ওর প্রতি আমার অদ্ভুত ভাল লাগা তৈরি হয়েছিল। কিন্তু বেশ ভয়ও লাগত। দূর থেকে তাকিয়ে থাকতাম শ্রদ্ধার দিকে।”

প্রসঙ্গত, ‘বাঘি’ সিনেমাতে টাইগার এবং শ্রদ্ধাকে একসঙ্গে বড় পর্দায় দেখেছেন দর্শক। ‘বাঘি ৩’-এ আবারও তাদের একসঙ্গে দেখবে দর্শক।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন