২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৬ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১৩ রবিউস সানি ১৪৪১ হিজরি

ইউটিউবে উত্তাপ ছড়াচ্ছেন নায়লা নাঈম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ । ১১:৫৪ রাত

দেশের আলোচিত মডেল নায়লা নাঈম। সাহসী পোশাকে তিনি জয় করেছেন তরুণদের হৃদয়। সম্প্রতি তার নতুন একটি মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে।

এর শিরোনাম ‘আসমানেতে উঠে চাঁদ’। এই গানটির ভিডিওতেও ভিন্ন এক নায়লা নাঈমকে দর্শকরা দেখতে পেলেন। উত্তাপ ছড়াচ্ছেন এই তারকা।

এ ব্যাপারে নায়লা নাঈম বলেন, সম্প্রতি এফডিসিতে এর দৃশ্যধারনের কাজ হয়েছে। রেশাদ মাহমুদের কথা, সুর ও সংগীতে গানটিতে কন্ঠ দিয়েছেন রোজিনা করিম খান।

গানটির কোরিওগ্রাফি করেছেন আরিফ আলী। মূলত তার কোরিওগ্রাফি আমার বেশ পছন্দের। তিনি গানের ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব দেবার পর আর না করিনি। কাজটি গত ৫ ডিসেম্বর ফ্লোরিডার পিএসপি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন