২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৫ সফর ১৪৪৪ হিজরি

রামগড়ে অবৈধ বালু মহালে অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ । ৬:২৯ সন্ধ্যা

চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার রামগড়ে ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের অবৈধ বালু মহালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ বালু মহালে মজুত বিপুল পরিমাণ বালু ও খাল থেকে বালু উত্তোলনের পাম্প মেশিনসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

গত ৩১ আগস্ট (বুধবার) বিকেলে রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড় পেরিয়ে পিলাক খালের হাছানরাজা ঘাট এলাকায় শক্তিশালী পাম্প মেশিনের মাধ্যমে ওই ওয়ার্ডের মেম্বার আবদুল লতিফ খাল থেকে বালু উত্তোলন করে ড্রামট্রাকে করে দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছিলেন। আর উত্তোলিত বালু পরিবহনের জন্য উঁচু পাহাড় কেটে মহাল পর্যন্ত দীর্ঘ কাঁচা রাস্তাও তৈরি করেন অভিযুক্ত ওই মেম্বার।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উপস্থিত কাউকে না পাওয়া গেলেও উত্তোলিত বালু ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

বালু মহালটির মালিক ইউপি মেম্বার আব্দুল লতিফকে খবর দেয়া হলেও তিনিও হাজির হননি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়। তাই জব্দকৃত বালু ও অন্যান্য সরঞ্জামাদি নিলামে বিক্রি করে সরকারি রাজস্ব তহবিলে জমা করা হবে।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন