২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৫ সফর ১৪৪৪ হিজরি

মিরসরাই সার্কেলের অভিযানে ইয়াবাসহ আটক ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ । ৬:৩৫ সন্ধ্যা

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার লাবিব আবদুল্লাহ নেতৃত্বে এবং মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাসে সাঁড়াশি অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. রহমান (২০), শাহআলম (২৫) এবং ইউসুফ আলী (২৬) নামের তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৬’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোরে উপজেলার মিরসরাই পৌর এলাকার ন্যাশনাল ব্যাংককের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃত আসামি মো. রহমান বান্দরবর জেলার লামা পৌরসভার চম্পতলী এলাকার মো. ছাবেরের পুত্র অন্যজন মো. শাহআলম একই এলাকার খোরশেদ আলমের পুত্র এবং ইউসুফ একই পৌরসভার টি এন্ড টি পাড়ার রফিকুল ইসলামের পুত্র।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই সার্কেল অফিসার লাবিব আবদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর বাজারের ন্যাশনাল ব্যাংক ভবনের সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকা মুখী সেজুঁতি ট্রাভেলস পরিবহনে অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের নাম থেকে ৪ হাজার ৬’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন