২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৫ সফর ১৪৪৪ হিজরি

করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ২১৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ । ৭:০৩ রাত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩২৫ জনে। এ সময় শনাক্ত হয়েছে ২১৬ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৭১৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৯৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় তিন হাজার ৯৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাঁচ দশমিক ৪৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন