২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৫ সফর ১৪৪৪ হিজরি

আনোয়ারায় বন্যহাতির তান্ডবে দোকান তছনছ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ । ৭:০৫ রাত

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বন্য হাতির তান্ডবে মুদির দোকান, বসতঘর ও কৃষি ক্ষেত তছনছ হয়ে গেছে। গতকাল ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মধ্য রাতে বটতলী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় ইকবাল সওদাগরের মুদির দোকান, রুমা আক্তারের বসতঘর ও আবু ছৈয়দের কৃষি ক্ষেতে এ ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্তরা। এভাবে বন্য হাতির তান্ডবে প্রতিনিয়ত জানমালের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন এখানকার বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে জানা যায়, বটতলী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মধ্যরাতে বন্যহাতি তান্ডব চালিয়ে মুদির দোকান, বসতবাড়ি ও কৃষি ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। গত কয়েকবছর ধরে পাহাড় থেকে বন্য হাতির দল নেমে এখানকার মানুষরে অনেক জানমালের ক্ষয়ক্ষতি করে আসছে।

কয়েক বছর আগে থেকে উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় বন্যহাতির একটি দল অবস্থান নেন। সেখান থেকে প্রতিরাতে কোনো না কোনো গ্রামে হামলা চালাচ্ছে হাতিগুলো। হাতির আতঙ্কে রাত কাটাছে এলাকাবাসী।

মুদির দোকান মালিক ইকবাল হোসেন বলেন, মধ্যরাতে বন্যহাতি তান্ডব চালিয়ে আমার দোকানের লোহার দরজা ও দেয়াল ভেঙ্গে দোকানে থাকা চাল, চিনি, মুড়ি, ভুসি সহ বিভিন্ন মালামাল খেয়ে এবং তছনছ করে ফেলেছে।

এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগেও তিনবার আমার দোকান ভাঙচুর করেছিল বন্যহাতি কিন্তু ক্ষতি পূরণের আবেদন করা হলেও কোন ধরনের সহায়তা দেয়নি। আমি বনবিভাগ ও উপজেলা প্রশাসনের কাছে ক্ষতি পূরণের দাবি জানাচ্ছি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মুমিন বলেন, হাতির বিষয়টা বন বিভাগকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করলে বনবিভাগ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন