২৪ ঘন্টা নিউজ
বুধবার ১১ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৭ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১৪ রবিউস সানি ১৪৪১ হিজরি

শীতে ঘরোয়া উপায়ে দূর করুন পায়ের গোড়ালি ফাটা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ । ১২:২৯ রাত

শীতে ঘরোয়া উপায়ে দূর করুন পায়ের গোড়ালি ফাটা। শীতে পায়ের গোড়ালি ফাটে অনেকের। পা ফাটা আপনার পায়ের সৌন্দর্য নষ্ট করে, সঙ্গে ব্যক্তিত্বও।সাধারণত পায়ের নিচের দিকের ত্বক শরীরের অন্যান্য অংশের চেয়ে বেশি শুষ্ক হয়ে থাকে। কেননা এই অংশে কোনো ওয়েল গ্ল্যানড থাকে না, যে কারণে শীতে সহজেই পা ফেটে যায়।

আসুন জেনে নিই পা ফাটা রোধে ঘরোয়া উপায়-

উপাদান

১ টেবিল চামচ লবণ, আধা কাপ লেবুর রস, ২ টেবিল চামচ গ্লিসারিন, ২ চা চামচ, গোলাপজল, পরিমাণমতো গরম পানি, পিউমিস স্টোন।

যেভাবে ব্যবহার করবেন

একটি বড় পাত্রে পায়ে সহ্য করার মতো গরম পানি নিয়ে এতে লবণ, ১০ ফোঁটা লেবুর রস, ১ টেবিল চামচ গ্লিসারিন, ১ চা চামচ গোলাপজল নিয়ে মিশিয়ে নিন।

এর পর এতে পা ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। এর পর পিউমিস স্টোন দিয়ে পায়ের গোড়ালি হালকা হাতে রাব করুন কয়েক মিনিট। হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে পা ধুয়ে ভালো করে মুছে নিন।

এর পরে ১ টেবিল চামচ গ্লিসারিন, ১ চা চামচ গোলাপজল ও ২-৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে দুই পায়ে লাগিয়ে রাখুন সারারাত।

মিশ্রণটি একটু আঠালো, তাই চাইলে সুতির মোজা পরে থাকতে পারেন। সকালে উঠে হালকা গরম পানিতে পা ধুয়ে লোশন লাগিয়ে নিন। যদি আপনার পা অনেক বেশি ফেটে গিয়ে থাকে, তা হলে লেবুর রস এভয়েড করাই ভালো।

ওপরের প্যাকটি নিজের সুবিধা অনুযায়ী প্রতিদিন ব্যবহার করুন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন