২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৬ সফর ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ । ১:১৫ দুপুর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৭ জন। তবে একই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭৪৫ জনে। এছাড়া এ ভাইরাসে মারা গেছেন মোট ১ হাজার ৩৬৭ জন।

আজ ২ আগস্ট, শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদেনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর ছয় ল্যাবরেটরিতে ৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ১২ শতাংশ। করোনায় আক্রান্ত তিনজনই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্তদের ৯৩ হাজার ৮৫৩ জন নগরীর ও ৩৪ হাজার ৮৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া মারা যাওয়া ব্যক্তিদের ৭৩৭ নগরীর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোন ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন