২৪ ঘন্টা নিউজ
বুধবার ১১ আগস্ট ২০২১ www.24ghonta.news২৭ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৩ মুহাররম ১৪৪৩ হিজরি

সাংবাদিক মোঃ ওয়াহিদুল হক মিরাজ এর নানার ইন্তেকাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১ । ৭:০৮ সকাল

চট্টগ্রামের প্রথম অনলাইন নিউজ পোর্টাল সিটিজিনিউজের প্রতিবেদক মোঃ ওয়াহিদুল হক মিরাজ এর নানা হাজী মো. আমিনুল হক ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহ রাজিউন) ।

বুধবার (১১ আগস্ট) এশার নামাজের পর পাচঁলাইশ খতিবের হাট এলাকার মিনজির বাগিছা গায়েবি মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আজ বিকাল ২ টা ৫৫ মিনিটে আমিন খলিফা পাড়ার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। ছেলে- মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি । মিনজির বাগিছা গায়েবি মসজিদের প্রধান মোতোয়াল্লী ছিলেন তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন