২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৬ সফর ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডে মহসিন-ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের যুব কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ । ৮:৪৭ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মহসিন-ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “নলেজ শেয়ারিং সেশন” শিরোনামে মোবাইল এপস ডেভেলাপিং এর উপর বিডি এপস এর সহযোগীতায় এবং বিএসএ গ্রুপের পৃষ্ঠপোষকতায় কর্মশালাটি শুক্রবার সকালে এল কে সিদ্দিকী স্কয়ারে কর্মশালার উদ্বোধন করেন ইয়াং পাওয়ার ইন সোশ্যাল একশন এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান।

বিডিঅ্যাপস, রবি আজিয়াটা লিমিটেডের একটি উদ্যোগ যেটি আইসিটি বিভাগ কর্তৃক বাংলাদেশের জাতীয় অ্যাপস্টোর হিসেবে স্বীকৃত হয়েছে। এটি সম্প্রতি কমিউনিটি এনগেজমেন্টে সেরা উদ্ভাবনের বিভাগে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। প্লাটফর্মটিতে বর্তমানে ত্রিশ হাজার ডেভেলপার রয়েছে যারা তৈরি করেছে ৫০ হাজার এর বেশী অ্যাপ্লিকেশন। মহসিন-ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য হলো বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে একটি কর্মক্ষম যুবসমাজ তৈরী করা। সেই ধারাবাহিকতায় যুবসমাজকে তথ্য-প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে কর্মশালাটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ এর অতিরিক্ত ডিআইজি মোসলেম উদ্দিন।

উপস্থিত ছিলেন মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা আহমেদ আরমান সিদ্দিকী, সীতাকুণ্ড ডায়বেটিক হাসপাতাল এর নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড গার্লস কলেজের অধ্যক্ষ দিদারুল আলম, কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ এর অধ্যক্ষ নাসির উদ্দীন, বিডিএপস এর কমিউনিটি ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ আরিফ হাসান এবং ডেভেলপার সাপোর্ট অফিসার মীর রিয়াজ উদ্দিন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন