২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৭ সফর ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ । ১১:৪২ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ৩.২২ শতাংশ। তবে এদিন করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ ৩ সেপ্টেম্বর, শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৭টি ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষায় কারও দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৮৫৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন