২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৭ সফর ১৪৪৪ হিজরি

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ । ১২:২৭ দুপুর

সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

আজ শনিবার সকালে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নেওয়ার পথে দুজন মারা যান। এর মধ্যে একজন মহিলা ও দুজন পুরুষ। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন